হিলসায় ফারাক মাত্র ১২ ভোটের, বিহারে বহু কেন্দ্রেই জয়ের ব্যবধান পাঁচশোরও কম

বিহারের হিলসা কেন্দ্রে নীতীশ কুমারের জেডি (ইউ) প্রার্থী কৃষ্ণমুরারী শরন জিতলেন মাত্র ১২টি ভোটে। তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন আরজেডি-র শক্তি সিং যাদব। কৃষ্ণমুরারীর প্রাপ্ত ভোট ৬১,৪৮৪, শক্তি সিংয়ের ৬১,৮৩৬। মঙ্গলবার রাতে জেডি (ইউ) প্রার্থীকেই জয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন। ব্যবধান মাত্র ১২ ভোট। গণনায় কারচুপির অভিযোগ তুলেছে আরজেডি। প্রথমে জানানো হয় আরজেডি প্রার্থী জিতেছেন ৫৪৭ ভোটে। তাঁকে বিজয়ীর সার্টিফিকেট নেওয়ার জন্য অপেক্ষা করতে বলা হয়। 


 আরজেডির অভিযোগ, এরপরই মুখ্যমন্ত্রী দফতর থেকে একটি ফোন আসে। তারপরই রিটার্নিং অফিসার জানিয়ে দেন, ১২ ভোট জিতেছেন কৃষ্ণমুরারী। কেননা, পোস্টাল ব্যালট বাতিল হয়েছে। এই অভিযোগ অস্বীকার করেছে কমিশন। তাদের হিসেবে কৃষ্ণমুরারী পেয়েছেন ২৩২টি পোস্টাল ব্যালট, শক্তি সিং ২৩৩টি। শুধু হিলসাই নয়, নামমাত্র ব্যবধানে ফল হয়েছে আরও বেশ কিছু কেন্দ্রে। বারবিঘা কেন্দ্রে জেডি (ইউ) প্রার্থী কংগ্রেসের প্রার্থীকে হারিয়েছেন ১১৩টি ভোটে। ভোরে বিধানসভা কেন্দ্রে ব্যবধান ৪৬২ ভোটের। আরজেডির প্রার্থী ডেহরি কেন্দ্রে বিজেপিকে হারিয়েছেন ৪৬৪ ভোটে। এছাড়াও বাখরি, রামগড়, চকাই, মৈথানি এবং কুরহানি কেন্দ্রেও জয়ের ফারাক অতি সামান্য।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم