করোনার জেরে বন্ধ পশুবলি

করোনার জেরে এবার পশুবলি বন্ধ থাকছে আলিপুরদুয়ার জেলার ঐতিহ্যবাহী প্রায় ২০০ বছরের পুরনো জংলা কালীবাড়ির পুজোয়। শুধুমাত্র নিয়মরক্ষার জন্য একটি পাঁঠা বলি দেওয়া হবে বলে সিদ্বান্ত নিয়েছে মন্দির কমিটি। ওই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। জানা গিয়েছে, আলিপুরদুয়ার জেলার ফালাকাটার জংলা কালীমাতা জাগ্রত দেবী হিসাবে এলাকায় বিশেষ পরিচিত। জংলা কালীবাড়ির পুজো হয় খুবই নিয়মনিষ্ঠার সাথে। 

 

এই পুজোর প্রধান বৈশিষ্ট্য হলো পশুবলি। পুজোর দিন গভীর রাত পর্যন্ত চলে পশুবলি। এছাড়াও সন্দেশ ও অন্নভোগ দেওয়া হয়। পুজোর দিন মন্দির চত্বরে বহু দূরদূরান্ত থেকে কয়েক হাজার মানুষ আসেন জংলা কালীমাতার দর্শন পেতে। জংলা কালীমন্দির কমিটির কোষাধ্যক্ষ সুজিত ভদ্র বলেন, "পশুবলি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবছর। শুধুমাত্র একটি পাঠা বলি দেওয়া হবে। 

 

শুধু পশু বলি বন্ধই নয়, সেই সঙ্গে ভক্তদের কাছে থেকে সন্দেশ ও অন্নভোগ নেওয়াও এবারে বন্ধ রাখা হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে কোনএরকম ভিড় ও জমায়েত না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এছাড়াও মন্দিরে প্রবেশ পথের বাঁশের ব্যারিকেড করে ওয়ান ওয়ের ব্যবস্থা করা হবে। পশুবলি বন্ধের সিদ্ধান্ত ইতিমধ্যে বিভিন্ন এলাকায় মাইকে প্রচার করা হচ্ছে বলে জানিয়েছেন সুজিতবাবু।"

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم