ডাকাতি শুরু করা আগেই শেষ

উওর ২৪ পরগনায় ডাকাতির ছক বানচাল। ডাকাতি শুরু করার আগেই সেই ছক ভেস্তে দিল পুলিশ। ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া চার দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাদের কাছ থেকে কিছু অস্ত্র উদ্ধার হয়েছে। ধৃতদের শুক্রবার আদালতে তোলা হয়।


পেট্রাপোল থানার পুলিশ দুষ্কৃতীদের দক্ষিণ ছয়ঘরিয়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে। ধৃতদের নাম, কওসার মণ্ডল ওরফে প্লাবন (২৪), আবু বাক্কার আলি মণ্ডল (২৯), বসির হোসেন মণ্ডল (২০) ও আবদুল আমির মণ্ডল (২৪)। পুলিশ সূত্রে জানা গিয়েছে,  তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও একটি লোহার রড, একটি শাবল, একটি তরোয়াল ও একটি ভোজালি উদ্ধার হয়েছে। এর মধ্যে প্লাবন পুরনো আসামি। সে এর আগেও জেল খেটেছে। জেল  থেকে ছাড়া পাওয়ার পর নতুন টিম তৈরি করে ফের সমাজবিরোধী কাজ শুরু করেছিল বলে পুলিশের অনুমান।


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم