অস্ট্রেলিয়া যাওয়ার সম্ভাবনা রোহিতের

রোহিত শর্মা ভারতীয় টেস্ট, ওয়ান ডে, টি ২০ দলের কোনওটাতেই নেই অস্ট্রেলিয়া সফরে। এবং তাই নিয়ে সোশাল নেটওয়ার্কে প্রবল প্রতিবাদ শুরু হয়েছিল। সবচেয়ে বেশি প্রতিবাদ মুম্বই থেকেও বাংলা থেকে। এতে নড়েচড়ে বসেছে সৌরভের বোর্ড। যদিও বোর্ডের অজান্তে দল গঠন হয়নি এবং জানানো হয়েছিল ভারতের সহ অধিনায়ক IPL-এ চোট পাওয়ার কারণে তাঁকে দলে রাখা হয়নি। কিন্তু এসব যুক্তি উড়িয়ে মরুশহরে তাঁর প্র্যাকটিসের ছবি পোস্ট করে কটাক্ষ করে বলা হয়েছে, বিরাট তুমি কি অনিশ্চয়তাতে ভুগছো? তাই অনভিজ্ঞ কে রাহুলকে তোমার ডেপুটি করেছো?


রবিবার ফের তাঁর ডাক্তারি পরীক্ষা হবে। জানা গিয়েছে, ন্যূনতম ফিট সার্টিফিকেট পাওয়া গেলে রোহিতকে অস্ট্রেলিয়া পাঠানো হবে। রোহিতের বাদ যাওয়ার জন্য নেটিজেনরা সবচেয়ে দায়ী করছে রবি শাস্ত্রীকে। রবি অবশ্য প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেন, আমার কোনও ভূমিকা নেই| আমি কোচ মাত্র দল তৈরি করি না, তৈরি দলকে কোচ করি|                        

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم