কলেজ বা ইনস্টিটিউটে উচ্চমাধ্যমিক বা সমতুল্য পাশ করার পরে যারা ভর্তি হওয়ার তারা ভর্তি হয়ে গেছে কিন্তু সমস্যায় পড়েছে বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলি। প্রথমত, ভর্তি হয়েছে কম। কিন্তু হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে ছাত্রছাত্রীরা। দ্বিতীয়ত, যারা ভর্তি হয়েছে ট্রেন না চললে বিশেষ করে লোকাল ট্রেন চালু না হলে তারা আসবে কী করে? তৃতীয়ত, সেশন শুরু করতে পারছেনা প্রতিষ্ঠানগুলি। ফলে কোটি কোটি টাকার লোকসান হচ্ছে |
সারা ভারতে স্কুল কলেজ খুলছে। কিন্তু এ রাজ্যে সুনিদিষ্ট ঘোষণা নেই কাজেই মহা চিন্তায় ইনস্টিটিউট কতৃপক্ষ। তারা চাইছেন যেভাবেই হোক ট্রেন চালু হোক। দূরবর্তী এলাকার পড়ুয়ারা হস্টেলে থাকে, সেসব দূষণমুক্তও করা হয়েছে। কিন্তু ছাত্রছাত্রীর দেখা নেই|
إرسال تعليق
Thank You for your important feedback