এরাজ্যে স্কুল খুলবে কবে ?

অন্ধ্রপ্রদেশ, অসম আর উত্তরাখণ্ডে সোমবার থেকেই নানা কড়াকড়ির মধ্যে স্কুল খুলেছে। ৯ থেকে ১২ ক্লাসের ক্লাস হবে একদিন পরপর আধবেলা ক্লাস হবে অন্ধ্রে। ২৩ নভেম্বর থেকে ক্লাসে আসবে ৬ থেকে ৮ ক্লাসের পড়ুয়ারা, একদিন পরপর। প্রাথমিক ক্লাস শুরু হবে ১৪ ডিসেম্বর থেকে। একইভাবে সব কলেজই সোমবার থেকে ধাপে ধাপে শুরু হয়ে যাচ্ছে। অসমেও সোমবার থেকে ৬ থেকে ১২ ক্লাসে সপ্তাহে তিনদিন ৬, ৮, ১২ শ্রেণীর ক্লাস হবে। ৭,৯ ও ১১ শ্রেণীর ক্লাস হবে বাকি তিনদিন। উত্তরাখণ্ডেও ১০ ও ১২ ক্লাসের পড়াশোনা শুরু হল সোমবার থেকে।
কিন্তু এরাজ্যের স্কুল খুলবে কবে? প্রশ্ন সবারই। এই বিষয়ে রাজ্য সরকার কোনও পরিষ্কার বার্তা দেয়নি। অন্যদিকে শোনা গিয়েছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক নভেম্বর অবধি স্কুল বন্ধ রাখার পরিকল্পনা নিয়েছে। কিন্তু কেন্দ্রীয় শিক্ষা দপ্তর পরিষ্কার বার্তা দিয়েছে যে তারা কোথাও বলেনি ৩০ নভেম্বর অবধি বিদ্যালয় বন্ধ রাখবে। কিন্তু স্বচ্ছ বার্তাও নেই খুলবে কবে। তার উপর করোনার দ্বিতীয় ঢেউ আসছে শীতে। সময়টা ভয়ঙ্কর।
ছোট্ট শিশুরা গৃহবন্দি সেই এপ্রিল থেকে।ওই সময়েই তাদের নতুন ক্লাসে ওঠার সময়। ভার্চুয়াল ক্লাস হচ্ছে ঠিকই কিন্তু শিশুরা বুঝছে এটা ঠিক স্কুল নয়। সরকারি স্কুলগুলি কতটা ভার্চুয়াল ক্লাস করেছে তা নিয়ে সন্দেহ আছে। যাদের আর্থিক অবস্থা খারাপ তারা বোধহয় ধরেই নিয়েছে বাচ্চার একটা বছর গেল। পাশাপাশি যাদের বাচ্চারা ইংরেজি মাধ্যমে পরে তারা ভরসা রাখছে ওই নেট ক্লাসেই। 

(ছবিঃ দ্য হিন্দু)

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم