জেনে নিন শিয়ালদা ও হাওড়ার লোকাল ট্রেনের প্রস্তাবিত তালিকা

রেল-রাজ্য বৈঠকের পরই জানা গিয়েছিল পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলের তিনটি ডিভিশনে মোট ৩৬২টি লোকাল ট্রেন চালানো হবে। এরমধ্যে শিয়ালদা ডিভিশনে ২২৮টি ট্রেন, হাওড়া ডিভিশন-১০০টি এবং খড়্গপুর ডিভিশনে ৩৪টি ট্রেন পরিষেবা দেবে। তবে সময়সারণী প্রকাশ করা হয়নি বৈঠকের পর। সূত্রের খবর, শীঘ্রই রেলের তরফে সময়সরণী প্রকাশ করা হবে। সূত্রের খবর, শিয়ালদা মেন লাইনে ২২৪টি ট্রেনের মধ্যে মাত্র ৬০টি ট্রেন চলতে পারে। শিয়ালদা সাউথে ৩৩৪টি লোকাল ট্রেন চলত করোনা কালের আগে। 

 


বুধবার থেকে এই শাখায় ৭২টি ট্রেন চলবে। যদিও চক্ররেলে (দমদম-মাঝেরহাট শাখা) ১০টি ট্রেনই চলবে। অপরদিকে হাওড়া শাখায় ১১৩ জোড়া ট্রেনের মধ্যে চলতে পারে মাত্র ১৯ জোড়া ট্রেন। এরমধ্যে দিনের ব্যস্ত সময়ে (অফিস টাইম) শিয়ালদা মেনে ১৯টি ট্রেন ঢুকবে ও ১৬টি ট্রেন ছাড়বে। শিয়ালদা সাউথে ১২টি ট্রেন ঢুকবে আর ১১টি ট্রেন ছাড়বে। হাওড়ায় ব্যস্ত সময়ে ১৫টি ট্রেন ঢুকবে এবং ১২টি ট্রেন ছাড়বে। তবে ট্রেনগুলি সব স্টেশনেই দাঁড়াবে নাকি কিছু ট্রেন গ্যালপিং চলবে সেটা জানা যায়নি।


পূর্ব রেল সূত্রে জানা যাচ্ছে, শিয়ালদা কৃষ্ণনগর শাখায় চলাচল করবে ৩৯ জোড়া ট্রেন। এরমধ্যে…

শিয়ালদা-ডানকুনি ৭ জোড়া
শিয়ালদা-বনগাঁ ২১ জোড়া
শিয়ালদা-লালগোলা ২ জোড়া
শিয়ালদা হাসনাবাদ ৭ জোড়া
নৈহাটি-ব্যান্ডেল ৬ জোড়া
শিয়ালদা-কৃষ্ণনগর ৯ জোড়া
শিয়ালদা-শান্তিপুর ৭ জোড়া
শিয়ালদা-গেদে ৭ জোড়া
শিয়ালদা-রানাঘাট ৫ জোড়া
শিয়ালদা-কল্যাণী ৫ জোড়া
শিয়ালদা-নৈহাটি ৪ জোড়া
নৈহাটি-ব্যান্ডেল ৬ জোড়া,
রানাঘাট-বনগাঁ ৫ জোড়া
রানাঘাট-গেদে ১ জোড়া


শিয়ালদা সাউথ শাখায় চলাচল করবে ৪৯ জোড়া ট্রেন। এরমধ্যে…
শিয়ালদা-বারুইপুর/সোনারপুর ১১ জোড়া
শিয়ালদা-ক্যানিং ৯ জোড়া
শিয়ালদা-ডায়মন্ড হারবার ৮ জোড়া
শিয়ালদা-লক্ষিকান্তপুর/নামখানা ১২ জোড়া
শিয়ালদা-বজবজ ৯ জোড়া


হাওড়া থেকে চলাচল করবে ১৯ জোড়া ট্রেন। এরমধ্যে….

হাওড়া-ব্যান্ডেল ৬ জোড়া
হাওড়া-বর্ধমান (ভায়া মেন) ৩ জোড়া
হাওড়া-বর্ধমান (ভায়া কর্ড) ৪ জোড়া
হাওড়া-আরামবাগ ১ জোড়া
হাওড়া তারকেশ্বর ৩ জোড়া
হাওড়া-কাটোয়া ২ জোড়া



Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم