বিহার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় পর্যায়ের ভোটগ্রহণ শুরু হয়েছে মঙ্গলবার। এই পর্বে ১৭টি জেলার ৯৪টি আসনে ভোটগ্রহণ চলছে। এবারই মহাগঠবন্ধন নেতা তেজস্বী যাদবের কেন্দ্র মাধোপুরে ভোট নেওয়া হচ্ছে। এই কেন্দ্র থেকেই জিতেছিলেন লালুপ্রসাদ, রাবড়ি দেবী। তেজস্বীর ভাই তেজপ্রতাপ আর চারজন মন্ত্রীরও ভাগ্যপরীক্ষা হচ্ছে এই দফায়। বিহারশরিফে লড়ছেন শত্রুঘ্ন সিনহার ছেলে লব, কংগ্রেসের টিকিটে। মোট প্রার্থী ১৪৬৩ জন। আরজেডির মোট প্রার্থী ৫৬, এলজেপির ৫২, বিজেপির ৪৬, জেডি (ইউ)-এর ৪৩, কংগ্রেসের ২৪ জন, সিপিআই ও সিপিএমের ৪ জন করে প্রার্থী রয়েছেন এই পর্বে।
লোকজনশক্তি পার্টির চিরাগ পাসোয়ান আগাম দাবি করেছেন, এবার কোনওমতেই মুখ্যমন্ত্রী হচ্ছেন না। তেজস্বী যাদব বলেছেন, এবার পরিবর্তনের সুনামি বইছে বিহারে। মানুষ অপশাসনের বিরুদ্ধে ভোট দেবেন। বিজেপির পক্ষে প্রচারের প্রধান দায়িত্ব নিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি ২ দিনে সাতটি সভা করেছেন। মঙ্গলবারও সভা করতে তিনি আসছেন বিহারে। মোদি ছাড়াও যোগী আদিত্যনাথ, জে পি নাড্ডা থেকে শুরু করে রাজনাথ সিং, স্মৃতি ইরানির মতো বহু নেতা বারবার প্রচারে করছেন বিহারে।
রাহুল-তেজস্বীকে ডবল যুবরাজ বলে ব্যক্তিগত আক্রমণ থেকে ৩৭০ ধারা, রামমন্দির, বাসাকোটের মতো জাতীয় ইস্যুতে প্রচার চালাচ্ছেন তাঁরা। করোনা পরিস্থিতিতে এবারের ভোট একঘণ্টা বেড়ে হয়েছে সন্ধে সাতটা পর্যন্ত। নকশাল প্রভাবিত এলাকায় অবশ্য ভোট শেষ হবে এক ঘণ্টা আগেই। এরইসঙ্গে বাল্মীকিনগর লোকসভা কেন্দ্রেরও উপনির্বাচন হচ্ছে।


إرسال تعليق
Thank You for your important feedback