উত্তরপ্রদেশে ফের গণধর্ষণ করে খুনের ঘটনা ঘটেছে। ৬ বছরের এক বালিকাকে গণধর্ষণ করে খুন করা হয়েছে। মৃতদেহ থেকে বের করে নেওয়া হয়েছে ফুসফুস। পুলিশ জানিয়েছে, কালা জাদু করার জন্যই ফুসফুস নিয়ে যাওয়া হয়েছে। বন্ধ্যা নারীর সন্তানলাভের জন্য এই কাজ করেছে খুনিরা।
কানপুরের ঘাতামপুর এলাকা থেকে দেওয়ালির রাতেই নিখোঁজ হয়ে যায় বালিকাটি। রবিবার তার দুই খুনি ২০ বছরের অনুকূল কুরিল এবং ৩১ বছরের বিরানকে গ্রেফতার করেছে পুলিশ। মেয়েটির ফুসফুস তারা মূল ষড়যন্ত্রী পরশুরাম কুরিলকে দিয়েছিল। সোমাবার গ্রেফতার হয়েছে পরশুরাম। তার স্ত্রীকেও গ্রেফতার করা হয়েছে।
পরশুরাম জানিয়েছে, ১৯৯৯৯ সালে তার বিয়ে হলেও তাদের কোনও সন্তান নেই। তাই সে তার ভাইপো অনুকূল ও তার বন্ধু বিরানকে ওই বালিকাকে অপহরণ করার কথা বলে। চূড়ান্ত মদ্যপ অবস্থায় তারা বালিকাকে তুলে নিয়ে যায়। সে বাজি কিনতে তার ভদ্রাস গ্রামের বাড়ি থেকে বেরিয়েছিল। তাকে জঙ্গলে নিয়ে গিয়ে তারা ধর্ষণ করে খুন করে। উত্তরপ্রদেশ সরকার বালিকার পরিবারকে ৫ লাখ টাকা সাহায্যের কথা জানিয়েছে।

إرسال تعليق
Thank You for your important feedback