সেই এপ্রিল থেকেই করোনা আবহের মধ্যেও চিনা সেনাবাহিনীর সঙ্গে সংঘাত চলছে ভারতীয় সেনার। এরমধ্যে একবার রক্তক্ষয়ী সংঘর্ষও হয়ে গিয়েছে। তাতে ২০ জন ভারতীয় জওয়ান শহিদ হয়েছেন। চিনের তরফেও হতাহত প্রচুর, যদিও প্রকৃত সংখ্যা জানা যায়নি। সেনা সূত্রের খবর, এই সংঘাত মেটার কোনও লক্ষণ নেই। তাই হিমাঙ্কের নীচে চলে যাওয়া ঠান্ডাতেও লাদাখ থেকে সেনা প্রত্যাহার করা সম্ভব হচ্ছে না এবার। এই কারণেই শীতে লাদাখের ফরওয়ার্ড সেনা বেসক্যাম্পে কয়েক হাজার সেনা জওয়ান থাকবেন। সেই সঙ্গে সেনা আধিকারিকরাও থাকবেন। তাঁদের জন্যই এবার সেনাবাহিনীর তরফে সেখানে এক বিশেষ ধরনের আবাসন তৈরি করা হয়েছে। সংবাদসংস্থা এএনআই এই খবর জানিয়েছে।
লাদাখে শীত পড়লেই তাপমাত্রা হিমাঙ্কের নীচে চলে যায়। গোটা লাদাখই কার্যত পুরু বরফের তলায় থাকে পরবর্তী কয়েকমাস। কোনও কোনও জায়গায় তাপমাত্রা হিমাঙ্কের ৪০ ডিগ্রি নীচেও থাকে। এমনকি ৩০-৪০ ফুট বরফপাত হয় সেই সমস্ত এলাকায়। এই কথা মাথায় রেখেই সেনা জওয়ান ও আধিকারিকদের আবাসন নতুন করে তৈরি করেছে ভারতীয় আর্মি। এই আবাসনে লাদাখের ভয়ানক ঠান্ডার হাত থেকে বাঁচার বেশ কয়েকটি আধুনিক বন্দোবস্ত থাকবে। আবাসনে ২৪ ঘন্টা গরম জল ও বিদ্যুতের ব্যবস্থা রাখা হয়েছে। থাকছে আধুনিক রুম হিটার।
পাশাপাশি জওয়ানদের স্বাস্থ্য ও ক্যাম্পে পরিচ্ছন্নতার ওপর নজর দেওয়া হয়েছে রিমডেলিংয়ের সময়। এর আগেই লাদাখের ভয়ঙ্কর শীতের মোকাবিলা করতে জওয়ানদের জন্য আমেরিকা বিশেষ শীতের পোশাক নিয়ে এসেছে ভারতীয় সেনা। যেগুলির নাম extended cold weather clothing system (ECWCS)। এরকম ১৫ হাজার সেট আনা হয়েছে লাদাখে কর্তব্যে থাকা সেনা জওয়ানদের জন্য। এবার লাদাখের ফরওয়ার্ড বেসক্যাম্পে সমস্ত আপৎকালীন পরিষেবা যুক্ত অত্যাধুনিক আবাসন বানিয়ে ফেলল ভারতীয় সেনা।
#WATCH Eastern Ladakh: In order to ensure operational efficiency of troops deployed in winters, Indian Army has completed establishment of habitat facilities for all troops deployed in the sector. pic.twitter.com/H6Sm5VG541
— ANI (@ANI) November 18, 2020

إرسال تعليق
Thank You for your important feedback