দেশে নতুন করোনা সংক্রমণের ৭৯ ভাগই ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে। মহারাষ্ট্র এবং কেরলকে দৈনিক সংক্রমণে ছাপিয়ে গিয়েছে দিল্লি। ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত ৭,৭৪৫ জন। এর আগে ৭ নভেম্বরেও এক নম্বরে এসেছিল দিল্লি। এখন মহারাষ্ট্রে আক্রান্ত ৫,৫৮৫ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দাবি, গত ৩৭ দিন নতুন আক্রান্তের তুলনায় সুস্থ হওয়ার হার বেশি। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৫৪,৯০৩ জন, সুস্থ হয়েছেন ৪৮,৪০৫ জন। একইভাবে কমছে সক্রিয় সংক্রমণের হারও। মোট সংক্রমণের তা ৫.৯৬ শতাংশ। পজিটিভিটি হারও একইসঙ্গে কমছে। এখন তা ৭.১৯ শতাংশ।
إرسال تعليق
Thank You for your important feedback