বেপরোয়া ট্রাক ঢুকে পড়ল বাসস্ট্যান্ডে, আর্মহাস্ট স্ট্রিটে মৃত ২

সপ্তাহের প্রথম দিন সকালেই বেপরোয়া ট্রাকের ধাক্কায় ভাঙল বাসস্টান্ডের ছাউনি। আর তাতেই মর্মান্তিক মৃত্যু হল দুই পথচারির। সোমবার সকালে এই দুর্ঘটনা ঘটেছে খাস কলকাতার আর্মহাস্ট স্ট্রিটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার ভোরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ধাক্কা মারে ফুটপাথের বাগানে। এরপর সেটি পরপর দুটি লাইট পোস্টে ধাক্কা মেরে সোজা উঠে যায় একটি বাসস্ট্যান্ডে। পাশেই ছিল একটি চায়ের দোকান। 

ট্রাকটি বাসস্ট্যান্ডের পিলারে ধাক্কা মারায় সেটির কংক্রিটের ছাউনি ভেঙে যায় হুড়মুড়িয়ে। তাতেই চাপা পড়ে যান বাসের প্রতীক্ষায় থাকা ৪ জন। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে আসে আর্মহাস্ট স্ট্রিট থানার পুলিশ। কংক্রিটের ছাউনির তলায় চাপা পড়ে থাকা ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দুজনকে মৃত ঘোষণা করে চিকিৎসকরা। মৃতদের মধ্যে একজনের নাম রোহিত জয়সওয়াল। তিনি পেশায় ফটোগ্রাফার। বাসস্ট্যান্ডের পাশের চায়ের দোকানে চা খেতে এসেছিলেন তিনি। দুর্ঘটনায় দুজন গুরুতর আহত হয়েছেন।



Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم