পেনসিলভেনিয়া আর জর্জিয়ায় জয়ের মার্জিন কমছে। নেব্রাস্কায় ডয়ের আশা ক্ষীণষ এই অবস্থায় বাবার দল রিপাবলিকান পার্টিকে তোপ দাগলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই ছেলে এরিক আর ডন। তাঁদের কথা, কোথায় রিপাবলিকান নেতারা। কোথায় গেলেন তাঁরা। তাঁদের মেরুদণ্ড থাকা উচিত। এই কাপুরুষদের আমাদের ভোটাররা কখনও ক্ষমা করবেন না। জুনিয়র ট্রাম্প লিখেছেন, বাবা লড়বেন, চিন্তা করবেন না।
বৃহস্পতিবার রাতে ট্রাম্প নিজেই হোয়াইট হাউসে কোনও তথ্যপ্রমাণ ছাড়াই বলেছেন, ডেমোক্রাটরা ভোট জালিয়াতি করেছে। যদি বৈধ ভোট গোনা হয়, তিনি নিশ্চিন্তে জিতে যাবেন। ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি তাঁর এই কথাবার্তার তীব্র নিন্দা করেছে। তাদের নেতা টেক্সাসের উইল হার্ড বলেছেন, ট্রাম্প শুধু অসত্য বলছেন না, তা মারাত্মক। তিনি জাতির মূল ভিত্তিকেই খাটো করছেন। ইলিনয়েসের রিপাবলিকান প্রতিনিধি অ্যাডাম কিনজিনগার ট্রাম্পকে এইসব মিথ্যে প্রচার বন্ধ করতে বলেছেন।

إرسال تعليق
Thank You for your important feedback