হোয়াইট হাউসের মসনদে জো বাইডেন, চান ‘ঐক্যবদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্র’


ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করার পরে বিজয়ভাষণে ঐক্যের বার্তা দিলেন সদ্য নির্বাচিত পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হাড্ডাহাড্ডি লড়াই শেষে জো বাইডেনই মার্কিন প্রেসিডেন্সিয়াল ভোটে জয়ী হলেন। তিনিই হচ্ছেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট। ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে আমেরিকার মসনদে বসা নিশ্চিন্ত করেই তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। প্রথম ভাষণেই জো বাইডেন বললেন, ‘লাল রাজ্য অথবা নীল রাজ্য নয়। আমি দেখছি শুধুমাত্র এক ঐক্যবদ্ধ আমেরিকা যুক্তরাষ্ট্র’। অর্থাৎ ঐক্যবন্ধ আমেরিকার লক্ষ্যে কাজ করার কথা বললেন নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট।

আমেরিকাকে বিশ্বের দরবারে ফের সম্মানজনক জায়গায় নিয়ে যেতে বদ্ধপরিকর বলেও জানিযে দিয়েছেন তিনি। উল্লেখ্য, এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কৃষ্ণাঙ্গ ভোট বেশি পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনই। রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পকে পর্যুদস্ত করে তিনিই আমেরিকার ৪৬ তম প্রেসিডেন্ট। ভোটের ফলাফল বাইডেনের পক্ষে ২৯০ এবং ট্রাম্পের পক্ষে ২১৪ ইলেক্ট্রোরাল ভোট। পরবর্তী ভাইস-প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন ভারতীয় বংশভুত কমলা হ্যারিস। ভোটের ফলাফল ঘোষণা হতেই ডেমোক্র্যাট সমর্থকরা উল্লাসে ফেটে পড়েছেন। কাতারে কাতারে মানুষ রাস্তায় নেমে উৎসবে সামিল হচ্ছেন।
আর নিজের বিজয় ভাষণেও তাঁদের ধন্যবাদ জানাতে ভোলেননি প্রেসিডেন্ট-ইলেক্ট জো বাইডেন। তিনি বলেন, ‘সমস্ত আফ্রিকান আমেরিকান যাঁরা আমার পাশে দাঁড়িয়েছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ। আমি যেমন আপনাদের পাশে পেয়েছি, তেমনই আপনারাও আমাকে পাশে পাবেন’। আমেরিকায় সাম্প্রতিক বর্ণ বিদ্বেষ নিয়েও গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন বাইডেন। তিনি জানান, ‘ঐক্যবদ্ধ হওয়ার এটাই সময়। এবং আমেরিকার ক্ষত সারানোরও সেরা সময়। বিদ্বেষকে পিছনে ফেলে ফের এক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। আপনারা আমার পাশে দাঁড়িয়েছেন। এ বার আমি আপনাদের পাশে দাঁড়াব। সমস্ত অ্যাফ্রো-আমেরিকানদের ধন্যবাদ’। আমেরিকার ইতিহাসে জো বাইডেনই প্রবীণতম প্রেসিডেন্ট হতে চলেছেন। বর্তমানে তাঁর বয়স ৭৭ বছর।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم