এবার ভিয়েনা, নির্বিচার গুলিতে হত ২

এবার গুলিচালনার ঘটনা ভিয়েনায়। সোমবার রাতে ভিয়েনার একাধিক জায়গায় বন্দুকধারীরা স্বয়ংক্রিয় অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালালে মারা যান ২ জন, জখম আরও অনেকে। গুরুতর আহত সাতজন। আহত এক পুলিশকর্মীও। অস্ট্রিয়ার চ্যান্সেলর সেবাস্টিয়ান কুর্জ জানিয়েছেন, এটা সন্ত্রাসী হামলা। আততায়ীদের একজনকে গুলি করে মেরেছে পুলিশ। পলাতক কমপক্ষে আরও একজন। 

 

ইহুদিদের ধর্মস্থানের কাছে এক জায়গা ছাড়াও শহরের কেন্দ্রস্থলে আরও পাঁচটি জায়গায় এই হামলা চলে। তবে আক্রমণের লক্ষ্য ইহুদিদের ওই সিনাগগ ছিল কিনা তা জানা যায়নি। নতুন করে লকডাউন শুরু হওয়ার ঠিক আগেই এই হামলা, যখন বার, রেস্তরাঁগুলিতে ছিল ভিড়। এই হামলার পর বন্ধ রাখা হচ্ছে স্কুলগুলি। এখনও পর্যন্ত অস্ট্রিয়া এই ধরনের হিংসামুক্ত ছিল।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم