করোনায় স্বেচ্ছা গৃহবন্দি WHO প্রধান

এবার করোনার জেরে আইসোলেশনে যেতে হল বিশ্ব স্বাস্থ্যসংস্থা হু-র ডিরেকটর জেনারেল তেদ্রোস ঘেব্রেয়ুসাসকে। তিনি করোনা আক্রান্ত একজনের সংস্পর্শে এসেছিলেন। তিনি টুইটে জানিয়েছেন, তাঁর শরীরে কোনও লক্ষণ নেই। আগামী কয়েকদিন তিনি হু-র প্রোটোকল মেনে তিনি স্বেচ্ছা গৃহবন্দি হচ্ছেন। তবে তিনি সহকর্মীদের সঙ্গে কাজ চালিয়ে যাবেন।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হিসেবে, বিশ্বে করোনা সংক্রমণ ৪ কোটি ৫৬০ লাখ ছাড়িয়ে গিয়েছে। মারা গিয়েছেন ১১,১৯,৯৩০ জন। গত ১১ মার্চ হু করোনা সংক্রমণকে অতিমারি বলে ঘোষণা করেছিল। এখন সংক্রমণ তালিকায় আমেরিকা, ব্রাজিলের পরই রয়েছে ভারত। অন্যদিকে, জানা গিয়েছে ব্রিটেনের যুবরাজ উইলিয়ামও করোনায় আক্রান্ত হয়েছিলেন। এপ্রিলে তাঁর বাবা প্রিন্স চার্লসের সঙ্গেই সংক্রমিত হয়েছিলেন তিনি। রানি এলিজাবেথের নাতি এই খবর প্রকাশ করে দেশবাসীকে আতঙ্কিত করতে চাননি। তাঁকে আইসোলেশনে রাথা হয়েছিল। করোনায় বেশ সঙ্কটেই ছিলেন যুবরাজ।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم