ছেলের লাঠির ঘায়ে মৃত্যু বাবার




স্ত্রীকে বাপের বাড়ি পাঠানো নিয়ে বাবার সাথে অশান্তি ছেলের। সেই নিয়ে বচসার মধ্যেই ছেলের লাঠির ঘা পড়ল বাবার মাথায়। সেই আঘাতেই মৃত্যু হয়েছে বৃদ্ধ বাবার। অবশেষে গ্রেফতার ছেলে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার কামদেবপুরে। রথের দিন মঙ্গলবার বৌমাকে কেন বাপের বাড়ি পাঠিয়েছে ছেলে এই নিয়েই বাবা-ছেলের গণ্ডগোলের সূত্রপাত। মঙ্গলবার বিকেলেই অশান্তি চরমে ওঠে। সেই সময় আচমকা একটি লাঠি নিয়ে বাবা সুশীল মজুমদারের মাথায় আঘাত করে ছেলে। তাঁর মাথা ফেটে যায়। তাঁকে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে পাঠানো হয় বনগাঁ হাসপাতালে। রাতেই মৃত্যু হয় সুশীলবাবুর। অভিযুক্ত ছেলের নাম সুবোধ মজুমদার। বাবার মৃত্যুর পরই বড় ছেলে চিরঞ্জিৎ মজুমদার গোপালনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। রাতেই পুলিশ গ্রেফতার করে অভিযুক্তকে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post