বিহারে মারণ বৃষ্টি, বজ্রপাতেই মৃত্যু ৩৮ জনের



বৃহস্পতিবার বিহারে নানা জায়গায় বজ্রপাতে মৃত্যু হয়েছে অন্তত ৩৮ জনের। সবথেকে বেশি মৃত্যু হয়েছে গোপালগঞ্জ আর দ্বারভাঙ্গা জেলায়। জানা গিয়েছে, মাঠে ধান রোপন করার সময় মৃত্যু হয়েছে অনেকের, মোষ চরানোর সময় বাজ পড়ে মারা গিয়েছে দুটি বাচ্চা। গোপালগঞ্জে মহিলা সহ মারা গিয়েছেন ১২ জন, ঝলসে গিয়েছেন ১৩ জন কৃষক। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোপালগঞ্জের মানুষজনকে আগামী ৪৮ ঘণ্টা ঘর থেকে না বেরোতে বলা হয়েছে। সিওয়ানে বজ্রপাতে ২ মহিলা সহ ৮ জনের মৃত্যু হয়েছে। তাঁরা খেতে কাজ করছিলেন। প্রবল বৃষ্টিতে মধুবনীতেও বাজে মারা গিয়েছেন ৭ জন। দ্বারভাঙ্গায় তিন নাবালক সহ মৃত্যু হয়েছে ৪ জনের। পূর্ব চম্পারনে মারা গিয়েছেন ৩ জন। পশ্চিম চম্পারনে নরকাটিয়াগঞ্জে মৃত্যু হয়েছে ২ জনের। শিওহরে বজ্রপাতে মারা গিয়েছেন ১ জন। মৃতদের জেলা প্রশাসনের তরফে ক্ষতিপূরণের কথা ঘোষণা করা হয়েছে। (ছবিঃ প্রভাত খবর)

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post