গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় নতুন আক্রান্ত হয়েছেন ১৪,৯৩৩ জন, মারা গিয়েছেন ৩১২ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হিসেবে, এখন দেশে শনাক্ত সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৪,৪০,২১৫ জন। মৃত ১৪,০১১ জন। সুস্থ হয়েছেন ২,৪৮,১৮৯ জন, সুস্থতার হার ৫৬.৩৭ শতাংশ। সংক্রমিতের নিরিখে দিল্লি এখন তামিলনাডুকে ছাপিয়ে গিয়েছে। মহারাষ্ট্রের পর দিল্লিই এখন দ্বিতীয় স্থানে। দিল্লিতে রবিবার মৃত ৫৮ জন। এপর্যন্ত মারা গিয়েছেন ২,২৩৩ জন। মহারাষ্ট্রে নতুন সংক্রমিত শনাক্ত হয়েছেন ১৬৩ জন। মোট আক্রান্ত ৫৯ হাজারেরও বেশি। খারাপ পরিস্থিতি তামিলনাডুতেও। সেরাজ্যে মোট আক্রান্ত এখন ৬২,০৮৭ জন। এক সোমবারেই আক্রান্ত শনাক্ত হয়েছেন ২,৭১০ জন। মাত্র ১৯ দিনে তামিলনাডুতে আক্রান্ত বেড়েছে ৩৫ হাজার। সেখানে সুস্থতার হার ৫৫ শতাংশ। মোট মারা গিয়েছেন ৭৯৪ জন। চেন্নাই ও আশপাশের আরও তিনটি জেলায় পুরো লকডাউন ঘোষিত হয়েছে ৩০ জুন পর্যন্ত।
সোমবার লকডাউন হয়েছে মাদুরাইতেও।
Post a Comment
Thank You for your important feedback