এবারই শততম বর্ষ ইস্টবেঙ্গল ক্লাবের। কিন্তু এর মধ্যেই নানা সমস্যায় জর্জরিত এই শতাব্দীর দোর গড়ায় দাঁড়ানো ক্লাব। একেই তো মূল স্পনসর কোয়েসের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়েছে। এরওপর ছেড়ে দেওয়া ফুটবলারদের পাওনাগণ্ডা নিয়ে বিবাদ। কিন্তু এই মূহুর্তে সবচেয়ে বড় চর্চার বিষয় হল, আগামী মরসুমে ইস্টবেঙ্গল কী আইএসএল খেলবে? নাকি আইলিগেই নাম লেখাতে হবে? ক্লাব সূত্রে জানা যাচ্ছে আইএসএল খেলতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন কর্তারা। কিন্তু প্রাক্তন ইনভেস্টর কোয়েসের সাথে ইস্টবেঙ্গলের আইনি লড়াইয়ের দরুণ এর ভবিষ্যৎ নির্ধারণে অনেকটাই সময় লাগছে।

তবে এরমধ্যেই আইএসএল নিয়ে ইস্টবেঙ্গলকে ডেডলাইন দিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। জানা যাচ্ছে, আগামী ১৫ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে ইস্টবেঙ্গল ক্লাবকে। এরমধ্যেই ক্লাবকে ঠিক করতে হবে দল কোন লিগে খেলবে। এআইএফএফ-এর সেক্রেটারি কুশল দাস ইতিমধ্যেই জানিয়েছেন, ‘এএফসি-র গাইডলাইন মেনে ক্লাবেদের নিয়ে আমরা আমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করব। আগামী ১৫ জুলাইয়ের মধ্যে শুরু হবে প্রক্রিয়া। সেপ্টেম্বরের মধ্যে যাবতীয় রেজিস্ট্রেশন শেষ করব’। ফলে এই সময়ের মধ্যেই যাবতীয় আইনগত সমস্যা মিটিয়ে ইস্টবেঙ্গলকে আইএসএলের জন্য রেজিস্ট্রেশন করতে হবে। নাহলে পরের মরসুমে ফের আইলিগ খেলেই সন্তুষ্ট থাকতে হবে শতবর্ষের দোরগোড়ায় দাঁড়ানো ক্লাবকে। সূত্রের খবর, এই মুহুর্তে ফেডারেশনের আইলিগের তালিকায় ১১টি ক্লাব রয়েছে। যার মধ্যে রয়েছে ইস্টবেঙ্গলের নামও।
إرسال تعليق
Thank You for your important feedback