লকডাউনের জেরে দীর্ঘদিন বন্ধ ছিল ইতালির ফুটবল। করোনার ধাক্কা কাটিয়ে ফের ইতালিতে ফুটবল শুরু হলেও গোলের খরা চলছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। অবশেষে কাঙ্খিত গোল পেলেন সিআর-৭। সেই সঙ্গে দলকেও জেতালেন সিরি-এ লিগের ম্যাচে। লকডাউনের পর এটাই প্রথম জয় রোনাল্ডোর ক্লাব জুভেন্টাসের। সিরি-এ শুরু হওয়ার আগে জুভেন্টাস ইতালিয়ান কাপের খেলায় গো হারা হারে। পেনাল্টি মিস করে খলনায়ক হয়ে যান সিআর-৭। যার জেরে নাপোলির কাছে জুভেন্তাসকে হারতে হয় ইতালিয়ান কাপের ফাইনাল। সেমিফাইনালেও গোল পাননি রোনাল্ডো। ড্র করে বেশি গোলের সুবাদে ফাইনালে উঠেছিল জুভেন্টাস। ফলে তীব্র চাপের মুখে পড়ে রোনাল্ডো। কিন্তু সিরি-এ লিগ শুরু হতেই অন্য মেজাজে দেখা গেল রোনাল্ডোকে। নিজে গোল করলেন, পাওলো দিবালাকে দিয়ে গোলও করালেন। ম্যাচের ২৩ মিনিটে সেই পেনাল্টি থেকেই গোল করেন রোনাল্ডো। ফলে বোলেগনাকে ২-০ গোলে হারিয়ে লিগ টেবিলের শীর্ষেই থাকল জুভেন্টাস। এই জয়ের সুবাদে ২৭ ম্যাচে জুভেন্তাসের পয়েন্ট দাঁড়ায় ৬৬। ২৬ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে লাজিও।
إرسال تعليق
Thank You for your important feedback