দিলীপ ঘোষকে ফোন মমতার, সর্বদল বৈঠকে আমন্ত্রণ



রাজ্যে দিন দিন বাড়ছে করোনা সংক্রমণ। সেই সঙ্গে বাড়ছে মৃতের সংখ্যাও। এই পরিস্থিতিতে আগামী বুধবার সর্বদলীয় বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে আসার জন্য বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে ফোন করেন মুখ্যমন্ত্রী। সোমবার নিজেই একথা জানিয়ে দিলীপবাবু বলেন, তিনি আমন্ত্রণ রক্ষা করে বৈঠকে যাবেন। জানা গিয়েছে, প্রথমে বৈঠকটি বিধানসভার স্পিকারের ঘরেই ডাকা হয়েছিল। কিন্তু পরে সেখানে স্থান সঙ্কুলান হবে না বলে বৈঠকের স্থান পরিবর্তন করা হয়। এখন জানানো হয়েছে করোনা নিয়ে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি হবে নবান্নের সভাঘরে। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তাঁর ঘরে এত জনপ্রতিনিধির একসঙ্গে বসার মতো পর্যাপ্ত জায়গা নেই। তাই করোনার স্বাস্থ্যবিধি মেনেই তিনি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছেন, নবান্নের সভাঘরে বৈঠক ডাকতে। সেইমতো মুখ্যমন্ত্রী আগামী বুধবার নবান্নের সভাঘরে বৈঠক ডেকেছেন। সেখানে রাজ্য বিধানসভার সব দলের প্রতিনিধিরা থাকবেন। উল্লেখ্য, এর আগে করোনা নিয়েই গত ২৩ মার্চ সর্বদলীয় বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই রাজ্যে লকডাউন ঘোষণা করেছিলেন তিনি। নবান্ন সূত্রে জানা যাচ্ছে, দিন দিন করোনা আক্রান্তের সংখ্যা বাড়লেও সুস্থতার হার খুবই সন্তোষজনক। রাজ্যে করোনা ভাইরাস থেকে মুক্ত হচ্ছেন ৫৯.৪৯ শতাংশ মানুষ।

1 Comments

Thank You for your important feedback

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post