মিল্লি আল আমিন কলেজে অচলাবস্থা, বন্ধ প্রশানিক কাজকর্ম, উঠছে প্রশ্ন



অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ রাখা হল মিল্লি আল আমিন কলেজের যাবতীয় প্রশাসনিক কাজকর্ম। সূত্রের খবর, এ বিষয়ে গত ১২ জুন রাজ্যের উচ্চশিক্ষা দফতর একটি চিঠি দেয় মিল্লি আল আমিন কলেজ কর্তৃপক্ষকে। ওই চিঠিতে স্পষ্ট বলা হয়েছে, কলেজের বেশ কিছু নিয়ম ও নীতি স্বচ্ছ নয়। যা ওই কলেজের পরিচালন গোষ্ঠীর, কর্মপদ্ধতি ও সম্পাদনা নিয়েই প্রশ্ন তুলেছে। এরপরই কলেজের পরিচালন পর্ষদ যাবতীয় প্রশাসনিক কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। যদিও এই খবর রবিবারই সামনে আসে। তবে পুরো বিষয় নিয়ে মুখ খুলতে চাননি মিল্লি আল আমিন কলেজের কর্তৃপক্ষ। এই বিষয়ে পরিচালন পর্ষদের দায়িত্বপ্রাপ্ত আমিরউদ্দিন ববিকে বারবার ফোন করা হলে বা এসএমএস করা হলেও কোনও উত্তর দেননি তিনি। একটি কলেজের পরিচালন পর্ষদের কাজকর্ম নিয়ে উচ্চশিক্ষা দফতরের চিঠি দেওয়ার মতো ঘটনা নজিরবিহীন। ফলে তখনই প্রশ্ন উঠছিল ওই কলেজ কর্তৃপক্ষ কি রাজ্যের শিক্ষা দফতরের উর্ধ্বে? উল্লেখ্য, মিল্লি আল আমিন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষা বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও বারবার কলেজের অব্যবস্থা ও দূর্ণীতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন। সম্প্রতি তিনি প্রতিবাদ জানিয়ে পদত্যাগও করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষার পদ থেকে।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم