কাশ্মীরে লস্করের গোপন চক্রের ৫ জঙ্গি ধৃত




পাকমদতপুষ্ট লস্কর এ তৈবার জঙ্গিদের একটি চক্র ধ্বংস করেছে সেনাবাহিনী। ধরা পড়েছে পাঁচ জঙ্গি সহযোগী। বুধবার কাশ্মীরের বদগামে এই অভিযান চালিয়েছে নিরাপত্তাবাহিনী। বদগামের এসএসপি জানিয়েছেন, নির্দিষ্ট খবরের ভিত্তিতে তল্লাশি চালানোর সময় বদগামের পুলিশ ও সেনার ২ রাষ্ট্রীয় রাইফেলসের জওয়ানরা নারবাল এলাকায় ওই পাঁচজনকে ধরেছে। তাদের কাছ থেকে ২৮ রাউন্ডের এ কে ৪৭, ওয়ান ম্যাগাজিন এ কে ৪৭, লস্করের ২০টি পোস্টার। এই পাঁচজন লস্করের জঙ্গিদের নানানরকম সাহায্য পৌঁছে দিত। গত কয়েকমাস ধরেই সক্রিয় ছিল তারা।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post