পাক ক্রিকেট দলের তিনজন করোনা আক্রান্ত



ইংল্যান্ড সফরের জন্য ৩০ সদস্যের যে দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড, সেই দলের তিনজন ক্রিকেটারের দেহে করোনাভাইরাস ধরা পড়েছে। তাঁরা হলেন তরুণ পেসার হ্যারিস রউফ, লেগ স্পিনার শাদাব খান এবং অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে উঠে আসা ওপেনার হায়দার আলি। সোমবার পাকিস্তান ক্রিকেট বোর্ড এই খবর জানিয়েছে। খেলোয়াড়দের কারও দেহেই করোনার উপসর্গ ছিল না। রবিবার তাঁদের রাওয়ালপিন্ডিতে করোনার পরীক্ষা করানো হয়। এছাড়া করাচি, লাহোর এবং পেশোয়ারে ক্রিকেটারদের করোনা পরীক্ষা করানো হয়েছে। তাদের ফল এখনও হাতে পায়নি পিসিবি। ওই সব প্রদেশের ক্রিকেটাররা করোনা পরীক্ষায় নেগেটিভ হলে লাহোরে অনুশীলন ক্যাম্পে যোগ দেবেন। রাওয়ালপিন্ডির ইমাদ ওয়াসিম ও উসমান শেনওয়ারিকে করোনা নেগেটিভ হওয়ায় লাহোরে যেতে বলা হয়েছে। অন্যদিকে হায়দার আলি, শাদাব খানরা আইসোলেশনে যাবেন। পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, পিসিবির মেডিকেল টিম দ্রুতই তাদের আইসোলেশনে যাওয়ার নির্দেশ দিয়েছে। অন্যদিকে ২৪ জুন লাহোরে আসবেন ইমাদ ওয়াসিমরা। আগামী জুলাইয়ে পাকিস্তান তিন টেস্ট ও তিন ম্যাচের টি-২০ খেলতে ইংল্যান্ড সফরে যাবে। ওই দলের জন্য ৩০ সদস্যের বড় দল ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ডের নির্বাচকরা। এছাড়া স্টান্ডবাই ক্রিকেটারও রাখা হয়েছে। যাতে ইনজুরিতে পড়লে কিংবা করোনা আক্রান্ত হলে তাড়াতাড়ি তাঁর বিকল্প ক্রিকেটার পাকিস্তান নিতে পারে।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم