লোকারণ্য নেই, ধুমধামও কম। এমন রথযাত্রা দেখেনি পুরী। করোনা মহামারিতে সুপ্রিম কোর্টের আদেশে এবারের রথযাত্রায় ভক্তদের প্রবেশ নিষেধ। পুজোপাঠে রয়েছেন কেবল বাছাই করা সেবাইত, পাণ্ডারা। শ্রীমন্দিরেরর বাইরে নিয়মমতোই রথে আনা হয়েছে জগন্নাথ, সুভদ্রা ও বলভদ্রের দারুমূর্তি। এখান থেকেই বিগ্রহ যাবে গুন্ডিচাবাড়ি, জগন্নাথের মাসির বাড়ি। তবে পুরোহিত, সেবাইতরা ছাডা় আর কেউ নেই। শহরে কার্ফু জারি রয়েছে। পুরো প্রক্রিয়া শুরু করার আগে শ্রীমন্দির স্যানিটাইজ করা হয়েছে। রথের সঙ্গে সেবাইতরা বাদ্যযন্ত্র নিয়ে নাচগান করছেন। ভিড় শুধু তাঁদেরই। কেবলমাত্র ৫০০ জন রথের কাছে থাকতে পারবেন। সোমবার শীর্ষ আদালতের আদেশের পর সেইসব লোকেরই করোনাভাইরাস পরীক্ষা হয়েছে। একমাত্র নেগেটিভ রিপোর্ট হলেই তাঁরা থাকতে পারবেন এবারের রথে। জগন্নাথের তালধ্বজ, বলভদ্রের নান্দীঘোষ, সুভদ্রার দর্পদলন রথ টানতে পারবেন রথপিছু মাত্রই পাঁচশো জন। তিনটি রথ টানবেন দেড়হাজার লোক। রথের রশিতে টান পড়বে বেলা ১২টা থেকে।
পুরীর রথযাত্রায় এবার নেই ভক্ত সমাগম…
পুরীর সমুদ্র সৈকতে বালির ভাস্কর্যে জগন্নাথ-বলরাম-সুভদ্রা…
Post a Comment
Thank You for your important feedback