শনিবার সাত সকালেই প্রাক্তন প্রেমিকার বাড়িতে ঢুকে গুলি করে খুন করল যুবক। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকেই গুলি করা হয়েছে বছর ২০-র ওই তরুণীকে। পলাতক অভিযুক্ত। চাঞ্চল্যকর ঘটনাটি রিজেন্ট পার্ক থানার পশ্চিম আনন্দপল্লীর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে উইমেন ক্রিশ্চিয়ান কলেজের তৃতীয় বর্ষের ছাত্রীর সঙ্গে দীর্ধদিন প্রেমের সম্পর্ক ছিল অভিযুক্ত তরুণের। জয়ন্ত হালদার নামে ওই তরুণ এদিন সকালে আচমকাই ওই কলেজছাত্রীকে ঘরের সামনেই গুলি করে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘরের সামনেই দাঁড়িয়ে ছিল মেয়েটি, সেখানেই খুব কাছ থেকে গুলি চালায় জয়ন্ত। কেই কিছু বুঝে ওঠার আগেই এলাকা ছেড়ে পালায় সে। জানা গিয়েছে, অভিযুক্ত জয়ন্ত হালদারের সঙ্গে ওই তরুণীর কয়েক বছরের সম্পর্ক ছিল। সম্প্রতি সেই সম্পর্কে ফাটল ধরে। এই নিয়েই অশান্তির সূত্রপাত। তবে সম্পর্ক যাতে ফিরে আসে সেই চেষ্টা করছিল জয়ন্ত। এরজন্য মেয়েটিকে বোঝানোর চেষ্টা করেছিল সে। কিন্তু ওই তরুণী রাজি না হওয়াতেই খুন হতে হল তাঁকে বলেই দাবি করছেন নিহতের পরিবার। ঘটনাস্থলে গিয়েছে রিজেন্ট পার্ক থানার পুলিশ। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। ঘটনাস্থলে যাচ্ছে ফরেন্সিক দলও।

Post a Comment
Thank You for your important feedback