রাশিয়ার ভিকট্রি ডে প্যারেডে ভারতীয় সেনার তিন বাহিনী



করোনার আবহেই রেড স্কোয়ারে শক্তিপ্রদর্শন রাশিয়ার। রাশিয়ার বিজয় দিবসে সগৌরব অংশগ্রহণ ভারতের স্থল, বায়ু ও নৌসেনার তিনবাহিনীর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রতিরক্ষমন্ত্রী রাজনাথ সিং। এসবই সেদেশের মাটিতে দাঁড়িয়ে স্বাক্ষী থাকলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ভারত-চিন সীমান্তে যখন উত্তেজনা সেই মুহূর্তেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় দিবস পালন করল পুতিনের রাশিয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির বিরুদ্ধে বিজয়ের ৭৫ তম বার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠান। এই উৎসবের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তির বর্ষপূর্তি পালন করা হয়ে থাকে। ১৯৪৫ সালের ৯ মে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি এবং মিত্র বাহিনীর জয় ঘোষিত হয়। প্রতিবছরই ৯ মে মস্কোয় ভিকট্রি ডে প্যারেড হয়। কিন্তু এবার করোনার দাপটে সেই অনুষ্ঠান পিছিয়ে যায়।



এরই মধ্যে ভারত-চিন সীমান্তে চিনা আগ্রাসনে প্রাণ গিয়েছে ২০জন ভারতীয় জওয়ানের। সেই পরিস্থিতিতেই পুরনো বন্ধু রাশিয়ার সঙ্গে সুসম্পর্ক সুদৃঢ় করতে রাশিয়া উড়ে গিয়েছিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী। এবং এদিন তাঁরই সামনে ভারতের তিন বাহিনী জওয়ানদের নিয়ে গঠিত ট্রাই-সার্ভিস কনটিনজেন্ট রাশিয়ার বিজয় দিবসের প্যারেডে অংশ নিল। অনুষ্ঠান চলাকালীন রাজনাথ টুইট করে ভারতীয় সামরিক বাহিনীর অংশগ্রহণের ছবি পোস্ট করেন। লেখেন, এটা আমার কাছে ভীষণই খুশি ও গর্বের মুহূর্ত।। তবে শুধু ভারত নয়, ভারত-সহ অন্তত ১১টি দেশের সেনা এদিনের প্যারেডে অংশ নিয়েছে এদিনের প্যারেডে। তার মধ্যে ছিল চিনের লাল ফৌজও। মোট প্রায় ১৪ হাজার ফৌজ এদিন মস্কোর রেড স্কোয়ারে অংশ নেয়। কিন্তু ভারতের কাছে এর গুরুত্ব কোথায়? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ শাসনের অধীনে থাকা ভারতীয় বাহিনী মিত্র বাহিনীর অন্যতম বড় অংশ ছিল। উত্তর ও পূর্ব আফ্রিকায় অভিযানে ছিল ভারতীয় ফৌজ। এছাড়া, পশ্চিমী মরু অভিযান ও ইউরোপের যুদ্ধেও অংশ নিয়েছিল ব্রিটিশ ভারতীয় বাহিনী।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم