
জীবনের ২০ বছর চাষবাসই ছিল তাঁর পেশা। এরপর মুম্বাইয়ের রুপোলি জগতে প্রবেশ। ব্যস্ত অভিনেতা হিসেবে বলিউডে বেশ মান-ডাক হয়েছে তাঁর। তিনি নওয়াজউদ্দিন সিদ্দিকী। এখন লকডাউন চলছে, ফলে বন্ধ শুটিং। তাই হাত গুটিয়ে বসে না থেকে লকডাউন শিথিল হতেই পৌঁছে গিয়েছে নিজের গ্রামে। ফের মন দিয়েছেন কৃষিকাজে। সম্প্রতি নিজের সোশাল মিডিয়া পেজে চাষের জমিতে কাজের ছবি ও ভিডিও শেয়ার করেছেন নওয়াজ। তাতে তিনি ক্যাপশন দিয়েছেন ‘আজকের মতো শেষ’। একটি ভিডিওতে দেখা যাচ্ছে সূর্য প্রায় অস্তগামী, তখনও গ্রামের খেতে মন দিয়ে কাজ করছেন চাষি নওয়াজউদ্দিন। এরপরই কোদাল কাঁধে নিয়ে মাঠ থেকে বেড়িয়ে যাচ্ছেন। জামাকাপড়ে কাদা, ঘাম মেখে রয়েছে। ফলে বোঝাই যাচ্ছে অভিনেতা বেশ খাটাখাটনি করেছেন চাষের কাজে।


إرسال تعليق
Thank You for your important feedback