চাকরির অভাব, করোনায় বন্ধ হল ১৭৯টি বৃত্তিশিক্ষা প্রতিষ্ঠান















চাকরি সুবিধার অভাব আর করোনার লকডাউনের জেরে বন্ধ হয়ে গেল ১৪৯টি বৃত্তিশিক্ষা কলেজ। এর মধ্যে ইঞ্জিনিয়ারিং ও বিজনেস কলেজ রয়েছে। ২০২০-২০২১ শিক্ষাবর্ষে কলেজগুলি উঠে গিয়েছে বলে জানিয়েছে অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিকাল এডুকেশন। কাউন্সিলের তথ্য জানাচ্ছে, গত ৯ বছরে বন্ধ হওয়ার এটাই সবথেকে বেশি ঘটনা। তা গতবছরের দ্বিগুণ। ১৩৪টি কলেজ নতুন ব্যাচ শুরু করার জন্য এবার অনুমতি চায়নি। করোনা মহামারীর প্রকোপ এথেকেই অনুমান করা যাচ্ছে। ভর্তি করার জন্য নতুন অনলাইন অনুমোদনের ব্যবস্থা করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলির ভার্চুয়াল সফরও এখন করা যায়। লকডাউনে সবকিছুই ব্যাপক ক্ষতি হয়েছে। এবছর বারবার লকডাউনের জেরে ভর্তি প্রক্রিয়া ক্রমাগত পিছিয়েছে। সশরীরে হাজির না হয়ে আঞ্চলিক দফতরগুলিতে অনলাইনেই সবকিছু করার ব্যবস্থা হলেও সাড়া মেলেনি। সবমিলিয়ে কম করেও ৭০ হাজার আসন এবার কমে যাচ্ছে। তবে এরইমধ্যেই ১৬৪টি নতুন প্রতিষ্ঠান ১,৪০,০০ পড়ুয়ার জন্য অনুমোদন চেয়েছে। গোটা দেশে কাউন্সিলের অধীনে ৯,৬৯১টি ইঞ্জিনিয়ারিং ও বিজনেস স্কুল সহ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم