বয়স কোনও ব্যাপারই নয়। ৫৪ বছরকে তুড়ি মেরে উড়িয়ে ফের বক্সিং রিংয়ে নামতে চলেছেন মাইক টাইসন। তিনি নিয়মিত অনুশীলন করছেন সোশাল মিডিয়ায় এমন ছবি দেখে প্রশ্ন উঠতে শুরু করছিল। বৃহস্পতিবার মাইক টাইসন নিজেই ঘোষণা করেছেন, তিনি আবার বক্সিং রিংয়ে ফিরছেন। ৫৪ তাঁর প্রতিপক্ষ হতে চলেছেন অন্যতম সেরা আরেক বক্সার ৫১ বছরের রয় জোন্স জুনিয়র। আগামী ১২ সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ার ডিগনিটি হেলথ স্পোর্টস পার্কে রিংয়ে মুখোমুখি হবেন এই দুজন। প্র্যাকটিসের ভিডিও পোস্ট করে টাইসন লিখেছেন, ‘আই অ্যাম ব্যাক।’ বিশ্বের অন্যতম সেরা বক্সার টাইসন ৫৬টি ম্যাচের মধ্যে জিতেছেন ৫০টিতে, যার ৪৪ বারই নকআউটের মাধ্যমে। পেশাদার বক্সার হিসেবে প্রথম বছরে ১৫ ম্যাচের ১৫টিতেই জিতেছিলেন। ১৯৯৭ সালে ইভান্ডার হলিফিল্ডের কানে কামড় দিয়ে তুমুল সমালোচিত হয়েছিলেন। ‘বিশ্বের সবচেয়ে বাজে মানুষ বলে ডাকা হত তাঁকে। মাত্র ২০ বছর ৪ মাস বয়সে সর্বকনিষ্ঠ বক্সার হিসেবে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হওয়ার কীর্তি গড়েছিলেন তিনি। ২০০৫ সালের পর আর রিংয়ে দেখা যায়নি টাইসনকে।

Post a Comment
Thank You for your important feedback