বিধায়কের মৃত্যুর সিবিআই তদন্তের আর্জি জানিয়ে মামলা


প্রয়াত হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যুর সিবিআই তদন্তের আর্জি জানিয়ে মামলা হল কলকাতা হাইকোর্টে। মামলা করেছেন তাঁর স্ত্রী চাঁদিমা রায়। রাজ্য পুলিশের সিআইডি তদন্তের ওপর তাঁর আস্থা নেই বলে জানিয়েছেন চাঁদিমা। গত ১৩ জুলাই উত্তর দিনাজপুরের বিন্দোলে একটি চায়ের দোকানের বাইরে উদ্ধার হয়েছিল দেবেন্দ্রনাথের ঝুলন্ত দেহ। এরপরই রাজ্য সরকার এই বিষয়টির সিআইডি তদন্তের নির্দেশ দেয়। মৃত বিধায়কের কাছ থেকে পাওয়া সুইসাইড নোটের সূত্র ধরে নিলয় সিংহ নামে একজনকে মালদা থেকে গ্রেফতারও করা হয়। খোঁজ চলছে আরও একজনের। সরকারের দাবি, দেহের ময়নাতদন্তে এটিকে আত্মহত্যার ঘচনা বলে উল্লেখ করা হয়েছে। তা মানতে নারাজ বিজেপি। তাদের প্রতিনিধিরা দেখা করেন রাষ্ট্রপতির সঙ্গে। পরদিন তৃণমবলের প্রতিনিধদল গিয়ে রাষ্ট্রপতির কাছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি চিঠিও তাঁর হাতে তুলে দেন। তাতে তিনি বিজেপির অভিযোগকে অসত্য বলে জানিয়েছেন।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post