ঈদের বাজারে বিস্ফোরণ, আফগানিস্তানে মৃত ১৭


গাড়িতে শক্তিশালী বিস্ফোরণে আফগানিস্তানে মারা গেলেন ১৭ জন। ঈদের জন্য তালিবানদের তিনদিনের যুদ্ধবিরতির মধ্যেই লোগার প্রদেশে জনবহুল এক বাজারে এই বিস্ফোরণ ঘটানো হয়। এই হামলায় তাদের জড়িত থাকার কথা অস্বীকার করেছে তালিবান। আইএসের তরফে এখন দায় স্বীকার করা হয়নি। মনে করা হচ্ছে, এই বিস্ফোরণে এক আত্মঘাতী জঙ্গি জড়িত। লোগারের গভর্নরের দফতরের কাছেই বিস্ফোরণটি হয়। সেখানে প্রচুর লোক ঈদের কেনাকাটায় ব্যস্ত ছিলেন। আফগান সরকারের সঙ্গে তালিবানদের শান্তিপ্রক্রিয়া পিছিয়ে গিয়েছে বন্দি বিনিময় নিয়ে। ঠিক হয়েছিল, একহাজার নিরাপত্তাকর্মীর বিনিময়ে পাঁচহাজার তালিবানি বন্দিকে মুক্তি দেবে সরকার। এপর্যন্ত ৪,৪০০ তালিবানিকে ছেড়ে দেওয়া হয়েছে। ছাড়া পেয়েছেন ১,০০৫ জন সরকারি নিরাপত্তাকর্মী।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم