ঘরজামাই গ্রেফতার, জোড়া খুনের রহস্যভেদ


গত ১০ জুলাই রাজপুর সোনারপুর পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের একটি বাড়ি থেকে উদ্ধার হয়েছিল জোড়া ক্ষতবিক্ষত মৃতদেহ। তদন্ত শুরু করে সোনারপুর থানা পুলিশ জানায়, ক্ষতবিক্ষত পুরুষের দেহটি বাড়ির মালিক বাসুদেব গাঙ্গুলির ও অন্য দেহটি বাসুদেব গাঙ্গুলি পালিতা কন্যা সুনীতা পণ্ডিতের। পুলিশ জানায়, পারিবারিক বিবাদ এর জন্যই ঘরজামাই রমেশ পণ্ডিত তার স্ত্রী ও শ্বশুরকে খুন করে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি ছুরি ও কু়ডুল। পরে সোনারপুর থানার পুলিশ পলাতক জামাইয়ের মা-কে গ্রেপ্তার করে। আর এই জোড়া খুনের ঘটনার কুড়িদিন পরে পলাতক জামাই রমেশ পণ্ডিতকে লিলুয়া বেলগাছিয়া থেকে গ্রেপ্তার করেছে সোনারপুর থানার পুলিশ। বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার তাকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم