হারিয়ে গেল চিঠি, পোস্ট অফিসের ক্ষতিপূরণ ৫৫ হাজার টাকা!


একটি চিঠি হারিয়ে ফেলেছিল পোস্ট অফিস। ঠিক হারিয়ে ফেলা নয়, ভুল ঠিকানায় দিয়ে এসেছিল চিঠিটি। তবে সেটি আর উদ্ধার করে যোগ্য প্রাপকের কাছে পৌঁছে দিতে পারেনি পোস্ট অফিসের কর্মীরা। আর এই ব্যাপারটি একেবারেই হালকাভাবে নেননি ওই চিঠির প্রাপক। রীতিমতো ৬ বছর ধরে আইনি লড়াই চালিয়েছেন পোস্ট অফিসের বিরুদ্ধে। অবশেষে জয় এল তাঁর। ওই হারিয়ে যাওয়া চিঠির ক্ষতিপূরণ হিসেবে পোস্ট অফিসকে দিতে হল ৫৫,০০০ টাকা। ঘটনাটি বেঙ্গালুরুর কোরামঙ্গলা এলাকার পঞ্চম ব্লকের। এখানকার বাসিন্দা ৬৭ বছরের এল জয়কুমার। ২০১৩ সালের ২৯ জুন তিনি পাশের ব্লকে অবস্থিত পোস্ট অফিস থেকে একটি উইল ও দুটি মার্কশিট স্পিডপোস্ট করেছিলেন। পাঠিয়েছিলেন মুম্বইয়ের একটি ঠিকানায়। কিন্তু ওই চিঠি আর সঠিক ঠিকানায় পৌঁছায়নি। এরপর তিনি ওই কোরামঙ্গলা পোস্ট অফিসে লিখিত অভিযোগ জানান। এরপরই তাঁকে জানানো হয় চিঠিটি ভুল করে মুম্বইয়ের ইলেকট্রনিক্স সিটির আয়কর দফতরে চলে গিযেছে। কিন্তু চিঠিটি উদ্ধার করতে পারেনি ডাক বিভাগ। এরপর ২০১৩ সালেন ২০ ডিসেম্বর এল জয়কুমার ক্রেতা সুরক্ষা দফতরে মামলা করেন। কর্তব্যে গাফেলতির মামলা দায়ের করেন বৃদ্ধ। মামলার জবাবে ডাক বিভাগ দাবি করে কর্তব্যে কোনও গাফিলতি করা হয়নি। শুধু ভুল ঠিকানায় চলে গিয়েছে চিঠিটি। এরপর সাড়ে ছয় মাস ধরে চলে এই মামলা। শেষ পর্যন্ত বেঙ্গালুরু ডাক বিভাগকেই দোষী সাব্যস্ত করে আদালত। এবং ওই বৃদ্ধকে ক্ষতিপূরণ বাবদ ৫৫ হাজার টাকা দেওয়ার নির্দেশ দেয়েছেন বিচারক।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم