
লকডাউনের মধ্যেই খুশির খবর টিম ইন্ডিয়ায়। বাবা হলেন টিম ইন্ডিয়ার অন্যতম অল রাউন্ডার হার্দিক পান্ডিয়া। এদিন নিজেই সোশাল মিডিয়ায় তাঁদের পুত্রসন্তান হওয়ার খবর জানিয়েছেন হার্দিক। এমনকি তাঁদের পুত্রসন্তানের এক ঝলক শেয়ারও করেছেন তিনি। বুধবারই হাসপাতালের উদ্দেশে যাওয়ার আগে অন্তঃসত্ত্বা স্ত্রী নাতাশার সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করেছিলেন টিম ইন্ডিয়ার স্টার ক্রিকেটার। আর বৃহস্পতিবারই এল সেই খুশির খবর, পুত্রসন্তানের বাবা হলেন হার্দিক। আর খবরটি পাওয়ার পর থেকেই সোশাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যায় ভাসছেন হার্দিক। কেএল রাহুল, যজুবেন্দ্র চাহাল সহ টিম ইন্ডিয়ার অনেকেই শুভেচ্ছাবার্তা দিয়েছেন হার্দিক ও নাতাশাকে। হার্দিকের ভক্তরাও ভরিয়ে দিচ্ছেন শুভেচ্ছাবার্তায়।
https://www.instagram.com/p/CDQx8yCF-SX/?utm_source=ig_embed
إرسال تعليق
Thank You for your important feedback