বিহারের বন্যায় ডুবে গেল বিদ্যুতের গ্রিড, বিদ্যুৎ নেই ১৪ জেলায়

 
ক্রমেই ভয়াবহ হচ্ছে বিহারের বন্যা পরিস্থিতি। মারা গিয়েছেন ১১ জন। জলবন্দি ৪০ লাখ। বাহাদুরপুর ব্লকের ভেকুলি গ্রামে ন্যাশনাল পাওয়ার গ্রিড পুরোটাই জলমগ্ন হয়ে পড়েছে। ফলে বিহারের ১৪টি জেলা এখন বিদ্যুৎহীন। বিদ্যুৎ বিভাগের কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় মেরামতের কাজ শুরু করলে সরবারহ পুরো ঠিক হতে কয়েক মাস লেগে যাবে। বন্যায় ১০টি ক্ষতিগ্রস্ত জেলার প্রায় হাজার খানেক গ্রাম ডুবে গিয়েছে। সবথেকে বেশি ক্ষতি পূর্ব চম্পারন, গোপালগঞ্জ, সারন, মুজফফরপুর, সীতামারী, শেওহর, কিষণগঞ্জ, খাগাড়িয়া ও সমস্তিপুর। দ্বারভাঙায় মারা গিয়েছে সাতজন। চারজন মারা গিয়েছে পূর্ব চম্পারনে। আবহাওয়া দফতর জানিয়েছে, বিহারে স্বাভাবিকের চেয়ে ৮৯ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। কয়েকটি জেলায় স্বাভাবিকের থেকে ৩০০ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। বন্যা মোকাবিলায় নামানো হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীর সাতশো কর্মীকে। হেলিকপ্টার থেকে খাবার ফেলা হচ্ছে দুর্গত এলাকায়। নিরাপদ জায়গায় সরানো হয়েছে ৩ লখা বাসিন্দাকে। খোলা হয়েছে ১৯ ত্রাণশিবির।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post