
বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের দুই জুনিয়র ডাক্তার। মঙ্গলবার সকালে মদ্যপ অবস্থায় দুরন্ত গতিতে বাইক চালিয়ে যাওয়ার পথে এক পথচারিকে ধাক্কা মারে। এই ঘটনায় মৃত্যু হয় লতিফুর রহমান (৪২) নামে ওই ব্যক্তির। এরপরই উত্তেজনা ছড়ায় বাঁকুড়া থানা এলাকার বাদুলাড়া গ্রামে। অভিযুক্ত দুই জুনিয়র ডাক্তারকে একটি ক্লাবঘরে আটকে রেখে মারধোর করেন স্থানীয় বাসিন্দারা। এরপর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশকে ঘুরে বিক্ষোভ দেখাতে শুরু করে গ্রামবাসীরা। পরে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে গিয়ে ওই দুজন চিকিৎসককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের অভিযুক্ত দুই জুনিয়র ডাক্তারের নাম সৌরভ ভৌমিক ও দেবলীনা রায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুজন মদ্যপ ও চুম্বনরত অবস্থায় বাইকে ছিলেন।

অভিযুক্ত দুই জুনিয়র ডাক্তার--
এর ওপর বেপরোয়া গতিতে বাইক চালাচ্ছিলেন সৌরভ। ফলে বাদুলাড়া মোড়ের কাছে এসে চালক নিয়ন্ত্রন হারায় বাইকের। সরাসরি ধাক্কা মারেন লতিফুরকে। স্থানীয় বাসিন্দারাই ছুটে এসে উদ্ধার করে তাঁকে। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় লতিফুরের। এই অবস্থায় রণক্ষেত্রের চেহারা নেয় বাদুলাড়া এলাকা। স্থানীয় বাসিন্দারা একটি ক্লাবঘরে আটকে রাখেন অভিযুক্ত দুই মদ্যপ জুনিয়র ডাক্তারদের। অভিযোগ, এই পরিস্থিতিতেও হুমকি দিতে থাকেন দুজন। বাঁকুড়া হাসপাতালে চিকিৎসা করাতে গেলে গ্রামের মানুষের উপর প্রতিশোধ নেওয়ার হুমকি দিতে থাকেন তাঁরা। এতেই ক্ষোভ বাড়ে স্থানীয়দের। ফলে সেখানে উপস্থিত জনতা তাঁদের মারধোরও করে বলে জানা যাচ্ছে। পরে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে গিয়ে দুজনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ সূত্রে খবর, দুজনেই যে মদ্যপ ছিলেন তার প্রমান মিলেছে।
লতিফুর রহমান (৪২)
إرسال تعليق
Thank You for your important feedback