লকডাউনে সবথেকে বেশি চাহিদা বিরিয়ানির। ঘরেই আটকে পড়া লোকজন এই সময়ে নানারকম রান্নায় হাত লাগিয়েছেন বটে, কিন্তু বাজিমাত বিরিয়ানিরই। অনলাইনে তারই রমরমা। সেখানে সবথেকে বেশি অর্ডার বিরিয়ানিরই।
StatEATistics report: The Quarantine Edition জানাচ্ছে, সুইগির তথ্য বলছে, পছন্দের নানা রেস্তরাঁ থেকে সাড়ে পাঁচলাখ বার অর্ডার করা হয়েছে। তারপরেই বাটার নান আর মশলা দোসা। বাটার নানের অর্ডার গিয়েছে ৩,৩৫,১৮৫ বার, মশলা দোসার ৩,৩১,৪২৩ বার। এই নিয়ে টানা চারবার সেরার শিরোপা পেল বিরিয়ানি।
মিষ্টির মধ্যে আর চকো লাভা কেক অর্ডার হয়েছে ১,২৯,০০০ বার। গুলাব জামুনের অর্ডার হয়েছে ৮৪,৫৫৮ বার। বাটারস্কচ মসে কেকের অর্ডার গিয়েছে ২৭,৩১৭ বার। গত কয়েক মাসের হিসেব ঘেঁটে দেখা যাচ্ছে এমনই পছন্দের তালিকা।
সেইসঙ্গে জন্মদিনের পার্টি এখন যখন ভার্চুয়াল, তখন সুইগিতে বার্থ ডে কেকের অর্ডার হয়েছে ১,২০,০০০টি। প্রতিদিন ডিনারের অর্ডার গিয়েছে ৬৫ হাজার। দেখা গিয়েছে, রাত আটটা নাগাদই সবথেকে বেশি অর্ডার আসছে। এরইসঙ্গে অর্ডার গিয়েছে মোট ৩২ কোটি ৩০ লাখ কেজি পেঁয়াজ আর ৫ কোটি ৬০ লাখ কলারও। সেইসঙ্গে অবশ্য ৭৩ হাজার বোতল স্যানিটাইজার আর ৪৭ হাজার ফেস মাস্কেরও অর্ডার গিয়েছে।
إرسال تعليق
Thank You for your important feedback