গেহলতের ভাইয়ের বাড়িতে ইডি-র হানা


রাজস্থানে টালমাটাল রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই হঠাৎই তৎপর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি। মঙ্গলবার মুখ্যমন্ত্রী অশোক গেহলতের অফিসার অন স্পেশাল ডিউটি দেবরাম সাইনিকে মে মাসে এক পুলিশ অফিসার বিষ্ণুদত্ত বিশনোইয়ের আত্মহত্যা নিয়ে জেরা করেছে সিবিআই। বুধবার মুখ্যমন্ত্রী অশোক গেহলতের ভাই অগ্রসেন গেহলতের বাড়ি ও অফিসে হানা দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেকটরেট বা ইডি। সেইসঙ্গে হানা দেওয়া হয়েছে প্রাক্তন সাংসদ বদ্রিরাম জাখরের বাড়িতেও। শুধু রাজস্থানই নয়, দিল্লি, পশ্চিমবঙ্গ, গুজরাতে তল্লাশি চলছে। অগ্রসেন অনুপম কৃষি কোম্পানির মালিক। কাস্টমস বিভাগ সার কেলেঙ্কারিতে তাঁর বিরুদ্ধে ৭ কোটি টাকার পেনাল্টি জারি করেছে। গোড়ায় এই অভিযোগের তদন্ত করে আয়কর দফতর। কোম্পানির বিরুদ্ধে টাকা পাচারের অভিযোগ রয়েছে। সস্তাদরে কৃষকদের জন্য বরাদ্দ সার বেসরকারি কোম্পানিগুলিকে দেওয়ায় অগ্রসেনের সায় ছিল বলে ইডি-র অভিযোগ।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post