রাজস্থান কাণ্ডে নতুন মোড়। বিধায়ক কেনাবেচার চেষ্টার অভিযোগ উঠল কেন্দ্রীয় জলশক্তিমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের। তাঁর সঙ্গে এক কংগ্রেস বিধায়ক ভঁওরলাল শর্মার নামে দেশদ্রোহ ও ষড়যন্ত্রের অভিযোগ দায়ের করা হল পুলিশে। অভিযোগ, রাজস্থানে কংগ্রেসের মুখ্যমন্ত্রী অশোক গেহলতের সরকার ফেলতে তাঁরা ছক কষেছিলেন। দুটি অডিও রেকর্ড প্রকাশ করে কংগ্রেস এই অভিযোগ করেছে। শেখাওয়াত অবশ্য বলেছেন, ওই অডিও টেপের গলা তাঁর নয়। তিনি যে কোনও তদন্তের মুখোমুখি হতে রাজি। এফআইআরে উল্লেখ করা আরেক ব্যক্তি সঞ্জয় জৈনকে গ্রেফতার করেছে পুলিশ। বিজেপি তার সঙ্গে তাদের কোনও যোগের কথা অস্বীকার করেছে। পাশাপাশি দুই কংগ্রেস বিধায়ক বিশ্বেন্দ্র সিং ও ভঁওরলাল শর্মাকে দল সাসপেন্ড করেছে। অডিও রেকর্ডে তাঁদেরও নাম উঠে এসেছে।

إرسال تعليق
Thank You for your important feedback