বিমার টাকা নিতে গিয়ে তিনদিন হদিশ নেই ব্যবসায়ীর। বসিরহাট মহকুমার হাড়োয়া থানার সোনাপুকুর শঙ্করপুর গ্রাম পঞ্চায়েতের বাগানআটি গ্রামের ঘটনা। ৫২ বছরের হাসেম মোল্লা পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী। তাঁর স্ত্রী মনোয়ারা বিবি দুই বছর আগে আগুনে পুড়ে মারা যান। তাঁর নামে জীবনবিমার কুড়ি লক্ষ টাকা ছিল। ম্যাচিওর করা সেই টাকা ফেরত নেওয়ার জন্য তাঁরা যোগাযোগ করেন নিউটাউনের একটি সংস্থার সঙ্গে। সেখানে তাদের পরিচয় হয় তিনজনের সঙ্গে। অভিযোগ, তারা হাসেমকে কুড়ি লক্ষ টাকা পাইয়ে দেবে বলে তাঁর কাছ থেকে ধাপে ধাপে প্রায় ১০ লক্ষের বেশি টাকা নেন। অবশেষে ম্যাচুরিটির টাইম এলে ফোনে গত ১৫ই জুলাই বুধবার হাসেম মোল্লাকে ডাকেন ওই সংস্থার কর্মীরা। তাঁকে বলা হয় আপনার পাওনা টাকা এবং বিমার টাকা ফেরত নিয়ে যান। সেখানে গিয়েই ঘটে বিপত্তি। ঐ ব্যক্তিকে আটকে রেখে এবং তাঁকে খুনের হুমকি দেয় তারা। ঘটনায় হাড়োয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে হাসেমের পরিবার। গত তিনদিন ধরে অপহৃত আছে বলে অভিযোগ পরিবারের। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ। পাশাপাশি এর পিছনে কোনও বড়সড় প্রতারণা চক্র কাজ করছে কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ। অপহৃত ব্যক্তির ১৮ বছরের এক মেয়ে ও ১৩ বছরের একটি ছেলেও রয়েছে। এই ঘটনার জেরে পরিবারের লোক আতঙ্কে রয়েছেন।

إرسال تعليق
Thank You for your important feedback