
ভারতে সুস্থতার হার সন্তোষজনক ছিল। কিন্তু শনিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী ভারতে সুস্থতার হার ০.৪ শতাংশ কমে গেল। অর্থাৎ শুক্রবার যেখানে করোনায় সুস্থতার হার ছিল ৬৩.৩৩ শতাংশ সেখানে শনিবার সকালে এই হার কমে দাঁড়ায় ৬২.৯৩ শতাংশে। এর কারণ হিসেবে বিশেজ্ঞরা মনে করছেন আক্রান্তের সংখ্যা দ্বিগুন হারে বৃদ্ধি। গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৪,৮৮৪ জন। পরপর তিন দিন এই সংখ্যা ৩০ হাজার পার করল। সেই তুলনায় অর্ধেক সুস্থতার হার। ফলে সবমিলিয়ে সুস্থতার হারও বেশ খানিকটা পড়ে গেল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। চিন্তার বিষয় গত তিনদিনে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা এক লাখ পার করেছে। বর্তমানে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা সবমিলিয়ে ১০ লাখ ৩৮ হাজার ৭১৬ জন। করোনায় মৃত্যুর সংখ্যাও উদ্বেগজনক। গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে ৬৭১ জনের। পরপর তিনদিনই মৃতের সংখ্যা ৬০০ পার করে গেল। সবমিলিয়ে দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৬ হাজার ২৭৩ জনের। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী ভারতে করোনায় মৃত্যুর হার ২.৫২ শতাংশ।

অপরদিকে বাংলায় দিন দিন করোনা পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠছে। আগের সব রেকর্ড ভেঙে রাজ্যে শুক্রবার নতুন করে ১,৮৯৪ জন করোনা রোগীর হদিশ পাওয়া গিয়েছে। রাজ্যের দেওয়া তথ্য অনুযায়ী বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩৮ হাজার ১১ জন। শুক্রবার পর্যন্ত রাজ্যে অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা হল ১৪ হাজার ৭০৯ জন। তবে রাজ্যে সুস্থতার হার সন্তোষজনক। বাংলায় ৫৮.৫৪ শতাংশ করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। রাজ্যে এখনও পর্যন্ত ১,০৪৯ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন।
إرسال تعليق
Thank You for your important feedback