
দেশে একদিনে করোনা সংক্রমিত শনাক্ত হয়েছেন ৪৮ হাজার ৯১৬ জন। মারা গিয়েছেন ৭৫৭ জন। শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হিসেবে মোট মৃতের সংখ্যা এখন ১৩,৩৬,৮৬১ জন। মোট মৃত ৩১,৩৫৮ জন। সুস্থ হয়ে উঠেছেন ৮, ১৭, ১৩৫ জন। সুস্থতার হার ৬৩.৪৫ শতাংশ। মৃতদের ৭০ ভাগেরই কো-মর্বিডিটি ছিল। আইসিএমআর জানিয়েছে, মোট নমুনা পরীক্ষা হয়েছে ১,৫৪,২৮,১৭০ জনের। রাজস্থানে বিজেপির রাজ্যসভার সাংসদ কিরোরিলাল মিনা করোনায় আক্রান্ত হয়েছেন। একদিনে রাজস্থানে আক্রান্ত ৯৫৮ জন। মোট আক্রান্ত ৩৪,৫৩৬ জন। গত ২৪ ঘণ্টায় ঝাড়খণ্ডে করোনায় মারা গিয়েছেন ৯ জন। মোট মৃত এখন ৭৬ জন। হিমাচলে আরেক জনের মৃত্যু পর মোট মৃত দাঁড়িয়েছে ১২।

Post a Comment
Thank You for your important feedback