সংক্রমণের সর্বোচ্চ রেকর্ড দেশে, আক্রান্ত ছাড়াল ১৫ লাখ


করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে সবথেকে বেশি সংক্রমণের রেকর্ড হল বুধবার। একদিনে সংক্রমিত হয়েছেন ৫২,১২৩ জন। মোট আক্রান্তের সংখ্যাও ১৫ লাখ ছাড়িয়ে গিয়েছে। এখন তা ১৫,৮৩,৭৯২। সরকারি তথ্য জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৭৭৫ জন। মোট মৃত এখন ৩৪,৯৬৮ জন। এনিয়ে পরপর ৬ দিন আক্রান্তের হার ৪৫ হাজারের বেশি হল। মোট সুস্থ হয়েছেন ১০,২০,৫৮২ জন। সুস্থতার হার ৬৪.৪৩ শতাংশ। পজিটিভিটির হার ১১,৬৭ শতাংশ। বুধবার সকাল পর্যন্ত ১,৮১,৯০,৩৮২ নমুনা পরীক্ষা হয়েছে। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে নতুন ৯,২১১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গিয়েছেন ২৯৮ জন। মোট মৃত এখন ১৪,৪৬৩। তার মধ্যে ৬০ জনই মুম্বইয়ে। মুম্বইয়ে কনটেনমেন্ট জোন এখন ৬২২। পশ্চিমবঙ্গে মৃত বেড়ে হয়েছে ১,৪৯০ জন। বুধবার মারা গিয়েছেন ৪১ জন। নতুন সংক্রমিত শনাক্ত হয়েছেন ২,২৯৪ জন। মোট আক্রান্ত ৬৫,২৫৮ জন। ছত্তিশগড়ে নতুন সংক্রমিত ৩১৪ জন। মোট আক্রান্ত ৮,৬০০। মৃত ৫০ জন। হিমাচলে নতুন সংক্রমিত ৭৩ জন। মোট আক্রান্ত ২,৪০৪ জন। ওডিশায় করোনার জন্য ১৬,৭৮৯ বন্দিকে প্যারোলে ছাড়া হয়েছে।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم