করোনা পজিটিভ রিয়াল মাদ্রিদের স্ট্রাইকারের


করোনা পজিটিভ হয়েছেন রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার মারিয়ানো। করোনার প্রকোপ কমার পর আবার মাঠে ফিরে লা লিগা জিতে নিয়েছে রিয়াল মাদ্রিদ। কিন্তু সেই আনন্দ হঠাৎ করেই ম্লান হয়ে গেল মঙ্গলবার। গত সপ্তাহে শিরোপা জেতার পর ছুটিতে ছিলেন রিয়াল মাদ্রিদের খেলোয়াড়েরা। মহ্গলবারই চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রস্তুতি নেওয়ার জন্য অনুশীলনে ফিরেছেন তাঁরা। এদিনই এক বিবৃতিতে মারিয়ানোর করোনায় আক্রান্ত হওয়ার কথা জানিয়েছে রিয়াল মাদ্রিদ। ক্লাবের ওয়েবসাইটে বিবৃতিতে বলা হয়েছে, সোমবার ক্লাবের মূল টিমের খেলোয়াড়দের কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছিল। সেইপরীক্ষায় মারিয়ানো পজিটিভ হয়েছেন। তিনি সম্পূর্ণ সুস্থ আছে এবং হোম আইসোলেশনে রয়েছেন। সোমবার ফুটবলারদের নিজেদের বাড়িতেই করোনা পরীক্ষা করা হয়েছিল। তাই অন্য কারও সঙ্গে দেখা হয়নি মারিয়ানোর। ফলে তাঁকে ছাড়াই এদিন অনুশীলনে নামতে সমস্যা হয়নি বাকিদের। ৭ আগস্ট ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় লেগ খেলতে যাবে রিয়াল মাদ্রিদ। অর্থাৎ সে ম্যাচে মারিয়ানোকে পাচ্ছেন না জিদান। চলতি মরসুমে মাত্র ৮৪ মিনিট খেলেছেন মারিয়ানো। কিন্তু এর মাঝেই বার্সেলোনার বিপক্ষে এক গোল পাওয়া হয়ে গিয়েছে তাঁর।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم