
বৃহস্পতিবার ভোর সাড়ে তিনটে নাগাদ আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি। তাতেই ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে গোটা পরিবার। প্রতিবেশী ও পুলিশের তৎপরতায় ঘন্টাখানেকের মধ্যে উদ্ধার করা হয় চারজনকে। তবে পরিবারের সদস্য গৌতম দে (৩২) ও তাঁর পাঁচ বছরের শিশুপুত্র গৌরব মারা গিয়েছেন দেওয়াল চাপা পড়ে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন থানার অন্তর্গত ভুরঙ্গী গ্রামে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন পরিবারের বাকি দুই সদস্য। পরিবারের কর্তা বৃদ্ধ নন্দগোপাল দে জানিয়েছেন, ভোরবেলা আচমকা বিকট শব্দ শুনে ঘুম ভাঙে। এরপরই ছেলে-বৌমার আর্তনাদ শুনে ছুটে বেরিয়ে দেখি দোতালার একটা অংশ ভেঙে পড়েছে। সেই দেওয়ালে চাপা পড়েছে খাট। প্রতিবেশীরাই উদ্ধার করেন সকলকে। আচমকা কিভাবে এই দেওয়ালটি ভেঙে পড়ল সেটা খতিয়ে দেখছে পুলিশ।
Post a Comment
Thank You for your important feedback