
বিশ্বব্যাপী করোনার হানা বদলে দিয়েছে অনেক কিছুই বদল আসছে। এর ব্যতিক্রম হলনা ভারতীয় রেলেও। রেলমন্ত্রী পীযুষ গয়াল সম্প্রতি একটি ট্যুইট করে জানিয়েছেন কোভিড পরবর্তী সময়ে ট্রেনের কোচে একাধিক বদল আসতে চলেছে। করোনা সংক্রমণ এড়াতেই রেল কোচগুলিতে ব্যপক পরিবরতন আনছে ভারতীয় রেল। তারই কয়েকটি নকশা ট্যুইট করেছেন রেলমন্ত্রী। রেলমন্ত্রক সূত্রে খবর, মূলত স্পর্শ এড়াতেই এই বদলগুলি আনা হচ্ছে। যেমন ট্রেনের কামরার দরজা খোলা ও বন্ধর জন্য এবার থেকে পায়ের ব্যবহারই করতে হবে। টয়লেট ও বেসিনে জলের ট্যাপ চালু করতেও পায়ের ব্যবহার করতে হবে। পাশাপাশি ট্রেনের ও টয়লেটের জানলা, দরজার হাতলে তামার প্রলেপ দেওয়া হচ্ছে। ট্যুইটারে রেলমন্ত্রী আরও জানিয়েছেন, প্লাজমা এয়ার পিউফিকেশন, টাইটেনিয়াম ডি-অক্সাইডের আস্তরণ দেওয়ার মতো ব্যবস্থাও নিচ্ছে রেলমন্ত্রক।

ব্যাপারটা কেমন? কাপুরথালা রেল কোচ ফ্যাক্টারিতে তৈরি হওয়া এই নয়া কোচগুলিতে বসানো হচ্ছে ফুট অপারেটেড ওয়াটার ট্যাপ (Foot Operated Water tap)। ফলে এবার থেকে আর হাত ধোয়া বা জল খাওয়ার জন্য হাত নয়, পায়ের আলতো চাপেই জল বেরোবে এই বিশেষ ব্যবস্থায়। এমনকি লিকুইড সাবানও পাওয়া যাবে পায়ের চাপে। ট্রেনের দরজা, জানালার হাতল, ছিটকিনি তামা দিয়ে মোড়া হয়েছে। রেলের তরফে বলা হচ্ছে, ভাইরাস নাশ করতে পারে তামা। পাশাপাশি টাইটেনিয়াম ডি-অক্সাইড (Titanium di-oxide coating) প্রলেপ দেওয়া হয়েছে রেলের কামরায়। করোনা ভাইরাস যাতে কোনওভাবেই মানব শরীর স্পর্শ করতে না পারে, সেটা মাথায় রেখেই এই নতুন নকশা বানানো হয়েছে।
Future Ready Railway: Designed to fight Coronavirus, Railways creates 1st ‘Post COVID Coach’ with:— Piyush Goyal (@PiyushGoyal) July 14, 2020
▪️Handsfree amenities
▪️Copper-coated handrails & latches
▪️Plasma air purification
▪️Titanium di-oxide coating
For COVID-Free passenger journey!
Details: https://t.co/VAVDu6lDST pic.twitter.com/yWakrxt4s2
Post a Comment
Thank You for your important feedback