
শুক্রবার রাত ১০টা থেকে তিনদিনের জন্য বন্ধ রাখা হবে ঢাকুরিয়া ব্রিজ। মূলত সেতুটির স্বাস্থ্য পরীক্ষা করার জন্যই দক্ষিণ কলকাতার এই গুরুত্বপূর্ণ ব্রিজটি বন্ধ রাখা হবে। কলকাতা পুলিশ জানিয়েছে, এদিন রাত থেকে ২৭ জুলাই পর্যন্ত এই ব্রিজের ওপর সবরকম গাড়ি চলাচলই বন্ধ থাকবে। সূত্রের খবর, দক্ষিণ কলকাতার প্রাচীন এই ব্রিজটির ভারবহন ক্ষমতা যাচাই করবেন ইঞ্জিনিয়াররা। তারপর এই ব্রিজটির ভবিষ্যৎ নির্ধারণ করবে রাজ্যের পূর্ত দফতর। তবে গুরুত্বপূর্ণ এই ব্রিজটি বন্ধ থাকলে কোন রাস্তা দিয়ে যান নিয়ন্ত্রণ করা হবে? কলকাতা পুলিশ জানিয়েছে, এস১০৬, এস১০১, এস১১০, ৪৫, ২১৮, কেবি ১৭, এস১০৪, এস ৯এ, ১৭বি, ২৪০, ২৩৪, ২৩৩-সহ বিভিন্ন রুটের বাস গড়িয়াহাট, রাসবিহারী অ্যাভেনিউ, এসপি মুখার্জি রোড, প্রিন্স আনোয়ার শাহ, যাদবপুর হয়ে চলাচল করবে। এছাড়া কয়েকটি বাস ও অন্যান্য গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে গড়িয়াহাট, বিজন সেতু, রুবি এবং ইএম বাইপাস হয়ে। অটোর রুটগুলিতেও পরিবর্তন করেছে পুলিশ। জানানো হয়েছে গড়িয়া থেকে গোলপার্ক রুটের অটোগুলি চলবে সার্দান অ্যাভেনিউ হয়ে যোধপুর পার্কের মধ্যে (সেকেন্ড লেন)। এছাড়া ছোট গাড়ি চালানো হবে গোলপার্ক দিয়ে সার্দান অ্যাভেনিউ হয়ে লেক গার্ডেন্স এবং প্রিন্স আনোয়ার শাহ ফ্লাইওভার ধরে।

Post a Comment
Thank You for your important feedback