কিংবদন্তি নৃত্যশিল্পী অমলাশঙ্কর প্রয়াত


প্রয়াত হলেন কিংবদন্তি নৃত্যশিল্পী অমলাশঙ্কর। শুক্রবার ঘুমের মধ্যেই মৃত্যু হয়েছে তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০১ বছর। কিংবদন্তি নৃত্যশিল্পীর নাতনি শ্রীনন্দা এদিন টুইট করে অমলাশঙ্করের মৃত্যুর খবর জানিয়েছেন। তিনি টুইটে লেখেন, ‘১০১ বছর বয়সে আজ আমাদের ছেড়ে চলে গেলেন ঠাম্মা। গতমাসেই ওঁর জন্মদিন পালন করেছিলাম আমরা। খুব অস্থির বোধ করছি কারণ মুম্বই থেকে কলকাতা যাওয়ার বিমান চলছে না’। সেইসঙ্গে তিনি ঠাকুমার সঙ্গে তাঁর ছোটবেলা থেকে বর্তমান সময়ের বেশ কয়েকটি ছবিও শেয়ার করেছেন। অমলাশঙ্কর আরেক কিংবদন্তী নৃত্যশিল্পী উদয় শঙ্করের স্ত্রী। প্রয়াত শিল্পী দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। অমলাশঙ্করের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে বাংলার সংস্কৃতি জগতে।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post